Share the post "মহানন্দা প্রবীণ নিবাস’ পরিদর্শন"
১২ ই নভেম্বর ২০২৫ তারিখে দক্ষিণ শহর আতাহার চাঁপাইনবাবগঞ্জে ‘মহানন্দা প্রবীণ নিবাস’ পরিদর্শনে যান সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য জনাব কল্পনা সাহা, সাধারণ পরিষদের সদস্য প্রফেসর ডঃ শফিকুন্নবী সামাদী ও প্রফেসর মোঃ সারওয়ার জাহান, সংস্থার প্রধান নির্বাহী জনাব মোঃ খাইরুল আলম এবং পরিচালকবৃন্দ। মানব সেবা অভিযান সংস্থা যতো দ্রুত সম্ভব প্রবীন নিবাস তৈরির পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। মহানন্দা প্রবীণ নিবাস পরিদর্শনের বাস্তব অভিজ্ঞতা সংস্থার প্রবীণ নিবাস স্থাপনে বিশেষ সহায়ক হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। মানব সেবা অভিযান’ সেই লক্ষ্যে পৌঁছে যাবে একদিন। আপনারা সকলে পাশে থাকবেন আশাকরি।