নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

আজ “মানব সেবা অভিযান’ সংস্থার দামকুড়া হাট শাখায় এমএফ সিই প্রকল্পের (MFCE Project) অংশ হিসেবে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উদ্যোক্তা কি, উদ্যোক্তার গুণাবলী, ইতিবাচক প্রভাব, প্রক্রিয়া, আইনগত নথি, সংস্থা হতে সহজ ও স্বল্প সুদে ঋণ প্রাপ্তির সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী নারী সদস্যগণ অনুপ্রাণিত হয়ে নিজেদের স্বাবলম্বী করার প্রেরণা পান এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন । উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন মানব সেবা অভিযান-এর জনাব মোঃ আনোয়ার হোসেন, ব্যবস্থাপক -প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। প্রশিক্ষণে শাখা ব্যবস্থাপকসহ অত্র শাখার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।