১৫ ই নভেম্বর ২০২৫ ‘মানব সেবা অভিযান’ সংস্থার প্রধান কার্যালয়ে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের আয়োজনে শাখা ব্যবস্থাপকদের ‘ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে ব্যবস্থাপকদের সাথে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ পরিষদের সদস্য প্রফেসর মোঃ সারওয়ার জাহান, প্রধান নির্বাহী, পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফলপ্রসু প্রশিক্ষণ ও মুক্ত আলোচনা সম্পন্ন হয়।