তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে ‘মানব সেবা অভিযান’ সংস্থার পক্ষ থেকে তরুণ -তরুণীদের সাথে ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা বন্ধ, মাদক প্রতিরোধ এবং ডিভাইস আসক্তি এড়িয়ে কিভাবে সময়টা গঠনমূলক কাজে ব্যবহার করা যায় এবং সুস্থ থাকার জন্য শারীরিক কসরতের কোন বিকল্প নেই এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে মতবিনিময় করা হয়। সেই সাথে জীবন পরিচ্ছন্ন এবং সুন্দর করতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কতটা জরুরী এই বিষয়েও সকলের সাথে আলোচনা করা হয়। আলোচনা শেষে নিজ বাড়ী ও শিক্ষাঙ্গন পরিষ্কার -পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হয়। এই কার্যক্রমগুলো তরুণ-তরুণীরা বেশ সানন্দে গ্রহণ করে এবং জীবনের প্রতি পদক্ষেপে মেনে চলবে বলে আশা ব্যক্ত করে।